নিউজ টোয়েন্টিফোর-সিলেট ভয়েস কে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে অপ্রতিরোধ টিম সিলেট প্রতিদিন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সেমি ফাইনালে বিজয় ছিনিয়ে আনে সিলেট প্রতিদিন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন- আহমেদ জামিল।
শুরুতে ব্যাটিংয়ে নামে নিউজ টোয়েন্টিফোর-সিলেট ভয়েস। তারা দুই উইকেট হারিয়ে মোট ৪৮ রান করে। ৬ রান দিয়ে এক উইকেট নেন সিলেট প্রতিদিনের রুহিন আহমদ ও ৪ রান দিয়ে ১ উইকেট নেন সিলেট প্রতিদিনের অধিনায়ক সাজলু লস্কর।
খেলায় ১ম ইনিংস শেষে ৪৮ রানকে তাড়া করতে নামে টিম সিলেট প্রতিদিন। শক্তিশালী টিম সিলেট প্রতিদিনের ওপেনিং জুটি-ই ভাঙতে পারেনি নিউজ টোয়েন্টিফোর-সিলেট ভয়েস। সাকিব আহমদ মিটু ১১ রান করেন ও আহমেদ জামিল ২৯ রান করে অপরাজিত থেকে বিজয়ী হয়ে মাঠ ছাড়েন এ দুই ওপেনার। খেলায় অতিরিক্ত রান হয়- ৯ রান। মোট ৪৯ রান করে ৫ উইকেটে বিজয়ী হয় সিলেট প্রতিদিন।
মাহা-ইমজা মিডিয়া কাপের ফাইনাল ম্যাচ সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হচ্ছে- টিম সিলেট প্রতিদিন ও শুভ প্রতিদিন।




প্রতিদিন প্রতিবেদক



