এবারের বইমেলায় কবি ও কথা সাহিত্যিক আয়েশা মুন্নি’র নতুন ১ টি বই “বকুল থেকে বৃন্দাবন অতঃ পর” এছাড়াও আরো ২ টি বই পাওয়া যাবে। বইমেলায় ২০২২ তারুণ্যের কবি ও লেখক আয়েশা মুন্নির নতুন তিনটি বই পাওয়া যাবে নাগরী ও চৈতন্য প্রকাশনী।
নাগরী স্টলের ৪৮০, ৪৮১ পাওয়া যাবে কবিতার বই বকুল থেকে বৃন্দাবন অতঃপর এবং শিল্পস্নান। চৈতন্য স্টলের ৫৭৬-৫৭৭ পাওয়া যাবে গল্পের বই ভালোবাসার চারণ ভূমি।
আয়েশা মুন্নির জন্ম ৩০ জানুয়ারি। জন্মস্থান: আগ্রাবাদ, চট্টগ্রাম। বাবা: ফজলুল করিম। মা: চশমে জাহান। স্বামী: মোঃজামশেদ আলম। কন্যা: ফাইরুজ আলম প্রাপ্তি এবং পুত্র: ফাইয়াজ আলম প্রাচুর্য কে নিয়ে তাঁর সংসার। স্কুল জীবন থেকেই প্রায় তিন দশক ধরে লেখালেখির সাথে জড়িত রয়েছেন। পরিবার ও লেখালেখির পাশাপাশি তিনি ব্যবসায় জড়িত।
এর আগে তার প্রকাশিত ১০ টি বই হচ্ছে: নীলাভ দূরত্ব (কবিতা), স্বপ্নশব (কবিতা), অমরাবতীর কথা (গল্প), ইচ্ছে করে আকাশ ছুঁতে (শিশুতোষ ছড়া), গল্পে গল্পে স্বরবর্ণ (শিশুতোষ গল্প), রঙিন রোদচশমা (কবিতা) , কয়েন (কিশোর গল্প), শিল্পস্নান (কবিতা), ভালোবাসার চারণভূমি (গল্প), আবছায়ার অন্তরালে (কবিতা)।
লেখক আয়েশা মুন্নি বলেন, বাস্তব জীবনের নানা ঘটনার নিরিখে আমার কবিতা গুলো লেখা। আমি তিন দশক ধরে লেখালেখির সাথে জড়িত রয়েছি। প্রিয় পাঠক আমার কবিতা গুলো পছন্দ করলে নিজেকে স্বার্থক বলে মনে করবো।
আগ্রহীরা বইমেলা ছাড়াও সহজেই অনলাইনে রকমারী ডটকম থেকে পাওয়া যাবে বইগুলো।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বইমেলার উদ্বোধন করেন। বইমেলার আয়োজন নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে এখন সাজ সাজ রব।




প্রতিদিন ডেস্ক



