সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

বানিয়াচংয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২২ ০৯:৫৩:৫৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

"পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রণিসম্পদ প্রদর্শনীর আয়োজন" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের ব‍্যাবস্থাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপি বিভিন্ন জাতের প্রাণি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস‍্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে লাল ফিতা কেটে প্রাণি সম্পদ প্রদর্শনী-২২ এর উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী।

উপজেলা প্রাণি হাসপাতালের ভেটেরিনারি সার্জন শাহেদ মোহাম্মদ তাপাদারের সঞ্চালণায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক লিমন ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুর রহমান।

উপজেলার বিভিন্ন খামারীরা বিভিন্ন জাতের গরু, ছাগল, হাঁস, মুরগী, কবুতর, পাখিসহ মোট ৩৫টি খামারী প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ৪ ক্যাটাগরিতে ১২জন খামারিকে পুরস্কৃত করা হয়। ষাঁড়ে ১ম হয়েছেন রফিকুল ইসলাম চৌধুরী, ২য় জসিম উদ্দিন ও ৩য় হয়েছেন আলাউদ্দিন। গাভীতে ১ম হয়েছেন মো. ইকবাল হোসেন, ২য় মাহমুদ মিয়া ও ৩য় শামছুদ্দিন।

বকনা (বাছুর) ১ম হয়েছেন মোশাররফ হোসেন, ২য় দিলু মিয়া ও ৩য় শাহাব উদ্দিন। পোল্ট্রিতে ১ম হয়েছেন ইকবাল হাসান, ২য় সিদ্দিকুর রহমান ও ৩য় হয়েছেন হাবিবুর রহমান। ১ম পুরস্কার বিজয়ী ৫ হাজার, ২য় বিজয়ী ৩ হাজার ও ৩য় বিজয়ী ২ হাজার টাকা পেয়েছেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, মাধ্যমিক কর্মকর্তা কাওছার শোকরানা, ১৫নং পৈলারকান্দি ইউপি চেয়ারম্যান নাসির চৌধুরী, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, দীপক দেব, গরু ছাগল খামারীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স