মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

হবিগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড : পুড়ে ছাঁই বসতঘর

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২২ ০১:০০:০৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

হবিগঞ্জ শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি বাড়ি।

মঙ্গলবার রাত ১০ টার লাগা আগুন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ১১টার দিকে নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক শিমুল মো. রফি জানান, আগুন পুরো নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

সদর উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম বলেন, শহরের গার্নিংপার্ক এলাকার বাসিন্দা মোস্তফা মিয়ার বাসতঘরে রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলামসহ কয়েকজন জনপ্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন।

এদিকে অগ্নিকাণ্ডের খবরে কয়েক হাজার উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। তাদের নিয়ন্ত্রণে এলাকাবাসীকে ধকল পোহাতে হয়।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স