রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

ফের জুটি বাঁধলেন সজল-প্রভা

  • প্রকাশের সময় : ১৫/০২/২০২২ ০৮:৩৪:১৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

জুটিবদ্ধ হয়ে এর আগেও দর্শক জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন অভিনেতা আব্দুন নূর সজল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মাঝে অবশ্য খুব বেশি জুটি বেঁধে কাজ ক্যামেরার সামনে দেখা যায়নি। তবে দর্শকের কাছে তাদের জনপ্রিয়তা কিন্তু এখনও আছে। এর ধারাবাহিকতায় ফের জুটি বেঁধে ক্যামেরার সামনে দাড়ালেন তারা।

ইমরান হোসেন মিশুর গল্প ভাবনায় নাটকটির নাম ‘মুখোশের আড়ালে’। বিলাসী মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ নাটকের সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান টিংকু। এতে সজল ও প্রভা ছাড়াও আরও অভিনয় করেছেন আনোয়ার, শাওন, অরণ্য, পৃথিবী, নিকিতা-সহ প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যাবে প্রভা (রুক্সি) গ্রামের এক সুন্দরী মেয়ে। তার স্বপ্ন একদিন সে সিনেমার নায়িকা হবে। কিন্তু নানা কারণে তার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে না। অন্যদিকে সজল (রবিন) তারই প্রতিবেশী। রুক্সির স্বপ্নের কথা জানতে পেরে রবিন তাকে নানা ধরণের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে আসে। ঢাকায় আসার পর রুক্সিকে রবিন এক অন্য ভূবনে নিয়ে যায়। রুক্সির স্বপ্ন ভেঙেচূরে যায়। কি ছিল রবিনের সেই অন্য ভূবন? জানতে হলে দেখতে হবে নাটকটি।

মৌসুমি হামিদের নির্বাহী প্রযোজনায় নাটকটি খুব শিগগিরই প্রচার হবে একটি টেলিভিশন চ্যানেলে। প্রচারের পর তা একটি অনলাইন প্লাটফর্মে অবমুক্ত করা হবে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স