কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা দেশের প্রত্যেকটি গ্রামে বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে। এখন আমরা কৃষিকে বাণিজ্যিকীকরণের মাধ্যমে কৃষককে স্বাবলম্বী করে তোলতে কাজ করছি। একজন কৃষক ১০০ টাকার কৃষিপণ্য রপ্তানী করলে তাকে আরও ২০ টাকা প্রণোধনা দেয়া হচ্ছে।
তিনি মঙ্গলবার বিকেলে দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাট্রি’র উদ্যোগে সিলেট থেকে কৃষিজাত পণ্য রপ্তানী ও বিনিয়োগ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সিলেটের অনেক জমি পতিত থাকে, এসব পতিত জমিকে কীভাবে চাষের আওতায় আনা যায়, সে লক্ষ্যে কাজ করতে হবে। এসব এলাকা ব্যবহার করে আমরা ভবিষ্যতে খাদ্য ঘাটতি মোকাবিলা করে খাদ্যে উদ্বৃত্ত থাকতে চাই।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।




প্রতিদিন প্রতিবেদক



