বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, সিলেটের মানুষের হৃদয় অনেক বড়। এই আত্মীয়তার বিলেতে না গেলে বুঝা যায় না।
তিনি বলেন, বিমানবন্দরে যদি কোনো সিন্ডিকেটের কারণে প্রবাসী বা আমার সিলেটি কোনো ভাই-বোন হয়রানির শিকার হন। আর তার প্রমাণ হয় তাহলে সরাসরি তাকে চাকরিচ্যুত করা হবে।
প্রতিমন্ত্রী মঙ্গলবার বিকেলে দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাট্রি’র উদ্যোগে সিলেট থেকে কৃষিজাত পণ্য রপ্তানী ও বিনিয়োগ বিষয়ক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সিলেটের মোট ৯৯ ভাগ মানুষ বাহিরের দেশে থাকে। আমি শপথ নেয়ার পর প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়ে বলেন, ‘তোমাকে দায়িত্ব দেয়া হয়েছে শুধু সিলেটের মানুষের জন্য। সিলেটি মানুষের যাতে কোনো সমস্যা না হয়। তার জন্য। এরপর প্রধানমন্ত্রী নিজেই বিভিন্ন দিক নিদেশনা দিয়েছেন।




প্রতিদিন প্রতিবেদক



