সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান আরো উন্নত করা হবে, যাতে ভারত-থাইল্যান্ডের বদলে রোগীরা এখানে সেবা নিতে আসবেন।
তিনি বলেন, সরকারের আন্তরিকতা, পদক্ষেপ ও সবার সহযোগিতায় সিলেট হয়ে ওঠবে ‘মেডিকেল হাব’।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পাঠানটুলায় বেসরকারি হাসপাতাল ‘মাউন্ট এডোরা’য় হৃদরোগীদের উন্নত চিকিৎসা দেয়ার লক্ষ্যে স্থাপিত ‘ক্যাথ ল্যাব’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ওসমানী হাসপাতালে এখন আছে ৯ শ শয্যা। ধীরে ধীরে আরও ১ হাজার শয্যা বাড়ানো হবে ওসমানীতে। সে উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আমি সিলেটের প্রবাসীদের প্রতি আহ্বান জানাবো, তারা যেন এখানে আরও হাসপাতাল-ক্লিনিক স্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পদাক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.হিমাংশু লাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জে. ডা. মাহবুবুর রহমান, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি জগদীশ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো.জাকির হোসেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তিসহ নেতৃবৃন্দ।




প্রতিদিন প্রতিবেদক



