বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

জৈন্তাপুরের চিকনাগুল ইউপিতে উন্মুক্ত ওয়ার্ড সভা

  • প্রকাশের সময় : ১৫/০২/২০২২ ০৫:২৫:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রামীন অবকাঠামো  উন্নয়ন  বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে সকল জনগণের অংশ গ্রহনে ২০২১-২২ অর্থবছরের উন্মুক্ত ওয়ার্ড সভা সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১টায় ইপির ৮নং ওয়ার্ডের যাত্রাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে ।

ওয়ার্ড সদস্য অহিদুর  রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী।  সংরক্ষিত মহিলা সদস্যা শাবানা বেগম,৯ নং ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম ।

এসময় চাহিদা দাবী করেন যথাক্রমে হান্নান মিয়া, মকবুল আলী,বাছন মিয়া, শাহিন আহমেদ, রাবিয়া বেগম, কুলসুমা বেগম, জাহিদুল ইসলাম, লুৎফর রহমান। 

ইউপি কর্মকর্তা জাকারিয়া  এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ মকবুল আলী মঙ্গল, শ্রমিক লীগের যুগ্ম সাধারণ শাহীন আহমদ।

এছাড়াও ওয়ার্ডের বিভিন্ন গ্রামের মুরুব্বি, শিক্ষক সাংবাদিক,   বিশিষ্টজন এবং যুবসমাজের প্রতিনিধি,সামাজিক সংঘটনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স