বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বালাগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ আনোয়ার উদ্দিন আহমেদ ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খানসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




প্রতিদিন ডেস্ক



