সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি স্বপন শিকদার ও যুক্তরাজ্য যুবলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শাহ শাহিদুন নুর ইসলাম ও যুক্তরাষ্ট্র প্রবাসী ও গরিব অসহায় কল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কালাম এর সাথে মতবিনিময় সভায় হয়েছে।
সোমবার(১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সোহেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথির বক্তব্য রাখেন, প্রবাসী স্বপন শিকদার, আব্দুল কালাম ও শাহ শাহিদুন নুর ইসলাম।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের কলমের লেখার মাধ্যমে সমাজের নানান বিষয় ফুটে উঠে। জ্ঞানীদের কলমের কালি শহিদদের রক্রের চেয়েও দামি। সাংবাদিকরা সমাজের অপরাধ ও অন্যায় প্রকাশিত করে মানুষের মাঝে তুলে ধরেন বিদায় সমাজে অপরাধ হয় না।
বক্তারা আরো বলেন, বিশ্বনাথ প্রেসক্লাব মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও প্রগতিশীল হিসাবেও কাজ করে যাচ্ছে। এছাড়াও বক্তব্য রাখেন, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আশিক আলী।
এসময় বিশ্বনাথ উপজেলা যুবলীগের সদস্য শাহ আলম খোকন, ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, সিলেটের ব্যবসায়ী নাজমুল ইসলাম, আব্দুল আহাদ, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক আব্দস সালাম, প্রচার সম্পাদক মো.মশাহিদ আলী, নির্বাহী সদস্য রোহেল উদ্দিন, বদরুল ইসলাম মহসিন উপস্থিত ছিলেন।




বিশ্বনাথ প্রতিনিধি



