মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

রশিদপুরে দুই ট্রাকের রেষারেষিতে আহত ২ মোটরসাইকেল আরোহী

  • প্রকাশের সময় : ১৫/০২/২০২২ ১২:৪৮:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
26

আবারো ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে ট্রাক ও কার্ভাড ভ্যান ওভারেটেক করে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। তবে ওভারটেককারী ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী গুরতর আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার রশিদপুরস্থ তাজমহরম গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত হয়েছেন দুজন। আহতরা হলেন- শুভন ও টিপু। আহত দুজনের বাড়ি সিলেটের বিশ্বনাথে।তারা বিশ্বনাথ আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী বলে জানা গেছে।

গুরতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে প্রেরণ করে। তবে দুই গাড়ির চালকরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া কার্ভাড ভ্যান ঢাকা মেট্রো-উ ১১-২১৪৬ ও বিপরীত দিকে থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট ১৮-১০০২ ওভারটেক করে। এতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় কার্ভাড ভ্যান। এসময় নিয়ন্ত্রণ হারানো ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরতর আহত হন।

এই রিপোর্ট লেখা রাত সাড়ে ১২টা পর্যন্ত দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঘটনাস্থলে রয়েছে।


সিলেট প্রতিদিন / এম এ আর


Local Ad Space
কমেন্ট বক্স