সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

  • প্রকাশের সময় : ১৪/০২/২০২২ ০৭:৪০:২২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
18

কোম্পানীগঞ্জের জনগুরুত্বপূর্ণ ভোলাগঞ্জ-কলাবাড়ি-দয়ারবাজার সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

সোমবার দুপুর ১২টার দিকে ওই সড়কের কলাবাড়ি এলাকায় মন্ত্রী ফলক উন্মোচন করে কাজের উদ্বোধন ঘোষণা করেন। বন্যা ও দুর্যোগ ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় সড়কটি নির্মাণ করা হচ্ছে। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৪৬ লক্ষ টাকা। এর আগে সকাল ১০টায় হায়দরি বাজার জিসি- ভায়া পিকে হাইস্কুল-দরাকুল রাস্তা এবং উপজেলা হেডকোয়ার্টার- কাঁঠালবাড়ি- পাড়ুয়াবাজার জিসি রাস্তা পুনর্বাসন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

সবশেষে তিনি ইমরান আহমদ কারিগরি কলেজের গভর্নিং বডির সভায় যোগ দেন এবং উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

দিনভর কোম্পানীগঞ্জ উপজেলার এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে মন্ত্রীর সাথে ছিলেন জেলা প্রশাসক মুজিবুর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, সিলেট এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইনামুল কবীর, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, উপজেলা প্রকৌশলী শাহ আলম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর আলম, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফয়জুর রহমান মাস্টার, দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন ইমাদ, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান সাজু, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা প্রমুখ।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স