সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করণে তৃণমূল পর্যায়ে ওয়ার্ড ও গ্রাম ভিত্তিক সমাজসেবা বিভাগের সমাজকর্মীদের কাজ করতে হবে । তিনি সোমবার ( ১৪ ফেব্রুয়ারি ) দুপুরে নগরীর বাগবাড়ীস্থ সমাজসেবা অধিদফতরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে বিভাগীয় সমাজসেবা কার্যালয় সিলেটের উদ্যোগে ও ইউনিসেফ’র সহযোগিতায় আয়োজিত ‘কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করণ’ সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিভাগীয় সমাজসেবা কার্যালয় সিলেটের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে ও সহকারী পরিচালক
এস.এম মোক্তার হোসেনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান আলোচক ছিলেন-বিভাগীয় সমাজসেবা কার্যালয় সিলেটের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন-জেলা পরিষদ, সিলেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, জেলা সমাজসেবা কার্যালয় হবিগঞ্জের উপ-পরিচালক হাবিবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয় মৌলভীবাজারের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয় সুনামগঞ্জের উপ-পরিচালক সুচিত্রা রায়।
এছাড়া জেলা সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালকবৃন্দ, উপজেলা সমাজসেবা অফিসার, প্রবেশন অফিসার, উপ-তত্ত্বাবধায়ক, ইউনিসেফের বিভাগীয় শিশু সুরক্ষা কর্মকর্তা এবং সিএসপিবি প্রকল্পের সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।




প্রতিদিন ডেস্ক



