সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ভালোবাসা দিবসে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে মিষ্টি ও মাস্ক বিতরণ

  • প্রকাশের সময় : ১৪/০২/২০২২ ০৫:২৮:১৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

ভালোবাসা দিয়ে বিশ্ব করবো জয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভালোবাসা দিবসে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মিষ্টি ও মাস্ক বিতরণ করেছে সামাজিক সংগঠন আলোর শক্তি।

সোমবার দিনটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা শহরের স্টেশন প্ল্যাটফর্মে আলোর শক্তি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক লেখক ও কলামিস্ট ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আলোর শক্তি সংগঠনের উপদেষ্টা ইমাম হোসেন সোহেল, আলোর শক্তি সংগঠনের উপদেষ্টা আমজাদ হোসেন বাচ্চু, প্রতিদিনের সংবাদ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুস শুকুর, সাংবাদিক ঝলক দত্ত, রেলওয়ে স্টেশনের প্রধান মাস্টার সাখাওয়াত হোসেন, আলোর শক্তি সংগঠনের সভাপতি তাসলিম আহমেদ, সহ সভাপতি এহসান আহমেদ সুমন, ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম শিমুল প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন আলোর শক্তি সংগঠনের সদস্যবৃন্দ।

উপস্থিত সকলই ভালোবাসার এই বিশেষ দিনটিকে নিজেদের মাঝে সীমাবদ্ধ না রেখে সমাজের ছিন্নম‚ল মানুষদের ভালোবাসা বিলিয়ে দেওয়ার উদার আহবান জানান।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স