রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

বালাগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

  • প্রকাশের সময় : ১৪/০২/২০২২ ০৫:০৭:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
21

বালাগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  সোমবার সকাল  ১১ টায় অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার ( ভুমি ) সুমাইয়া আক্তার, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মো. আনহার মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান  সেবু আক্তার মনি, বালাগঞ্জ থানার এসআই ফরিদ আহমদ, পূর্বপৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শিহাব, পূর্বগৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল ইসলাম নজম, পশ্চিম গৌরিপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোক্তার মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. হেপী দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  আব্দুর রাকিব ভুঁইয়া, এজিএম আব্দুর রশীদ, বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম, তয়রুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম আকন্দ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বনিক, বালাগঞ্জ উপজেলা প্রসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, 

সিএ দারা মিয়া, সিরাজুল ইসলাম প্রমুখ। 

বালাগঞ্জ উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আগামীতে আর সুন্দরভাবে পরিচালিত হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। এবার ৫ টি কেন্দ্রে শিক্ষার্থীদের ভ্যকসিন প্রদান করা হবে হবে বলেও জানানো হয়।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স