বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

‌'আরিফ আইলো, আরিফ আইলো...'

  • প্রকাশের সময় : ১৪/০২/২০২২ ০৩:৩৪:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

বেলা একটা। মেন্দিবাগ গার্ডেন টাওয়ারের সামনে দিয়ে গাড়ি চালিয়ে যান মেয়র আরিফুল হক চৌধুরী। তাকে দেখেই মেন্দিবাগ পয়েন্ট থেকে শুরু হয় হকারদের দৌড়।

আরিফ আইলো, আরিফ আইলো.... বলে চিৎকার করে রাস্তা ও ফুটপাতে বসা হকাররা ভ্যানগাড়ি আর খাঁচা নিয়ে শুরু করেন দৌড়াদৌড়ি। রাস্তার পাশে অবৈধভাবে পার্কিং করা যানবাহনগুলোও চলতে থাকে দ্রুত। এভাবেই চলছে মেয়র-হকার ইঁদুর দৌড় খেলা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এমন চিত্র দেখা যায়। হকারমুক্ত ও যানজটমুক্ত নগরী গড়তে নানা রকম পদক্ষেপ নিয়েছেন মেয়র আরিফ। কিন্তু কোন কিছুই যেন কাজে আসছে না।

নগরজুড়ে অবৈধ পার্কিং থাকছেই, হকাররাও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করছেন।

জানা যায়, মেয়র আরিফ যখন অভিযান চালান, বা সিটি কর্পোরেশন গাড়ি যখন রাস্তা দিয়ে যায়, তখন রাস্তার উভয় পাশ পরিস্কার দেখা যায়। কিন্তু কিছুক্ষণ পরই হকাররা আবারও রাস্তা দখল করে নেয়। গাড়িও পার্কিং করা হয় অহরহ। সব মিলিয়ে মেয়র-হকার ইদুর-বিড়াল খেলা চলছেই।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স