মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুরস্থ যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তি ফখর উদ্দিন চৌধুরী প্রতিষ্ঠিত হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজে ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করেছে।
রোববার আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জনই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।
সোমবার দুপুরে হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজে সরজমিন গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের বাঁধভাঙা আনন্দ আর উচ্ছ্বাস। এই আনন্দকে ধরে রাখতে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে শিক্ষার্থী, শিক্ষক, গভর্নিং বডির সদস্যদের মিষ্টিমুখ করান।
এসময় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য নৃপেন্দ্র কুমার দাশ, আব্দুর রহিম মাষ্টার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বয়তুল হক চৌধুরী, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, প্রভাষক নজরুল ইসলাম, সালমা বেগম, আরজান আলী, মুহিবুর রহমান জুয়েল, নাছরিন আক্তার চৌধুরী, নয়ন দাশ ও হিসাব রক্ষক মলয় দেবনাথ প্রমুখ।
শিক্ষার্থীরা শতভাগ ফলাফল অর্জন করায় এলাকাবাসীরাও আনন্দিত।




কমলগঞ্জ প্রতিনিধি



