রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

কবি জান্নাতুল ফেরদৌস ডলি এইচএসসিতে এ গ্রেড পেয়েছেন

  • প্রকাশের সময় : ১৪/০২/২০২২ ১২:২৮:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
27

কবি ও সাহিত্যিক জান্নাতুল ফেরদৌস ডলি সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে ২০২১ সালে ডিসেম্বর মাসে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। রোববার ১৩ ফেব্রুয়ারি এইচএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে। তিনি জিপিএ ৪.৩৩ (এ গ্রেড) পেয়ে এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন। পরিক্ষা ভালো হওয়ায় তিনি প্রত্যাশা করেছিলেন জিপিএ ৫ পাওয়ার।তবে এই রেজাল্ট পেয়েও তিনি আনন্দিত এবং সন্তুষ্ট সে বিষয় তিনি তাঁর ফেসবুকে পেজ এ একটি স্ট্যাটাসে শেয়ার করেছেন।

তিনি জানান,"আমার পরিক্ষা অনেক ভালো হয়েছে। আমি জিপিএ ৫ পাব সেই প্রত্যাশা-ই করেছিলাম। কিন্তু আমি আমার রেজাল্ট নিয়ে আনন্দিত। সমাজে অনেকেই মনে করেন এ+ অর্জন করাটাই শুধু ভালো রেজাল্ট। এটিই যেন সাফল্যের সবকিছু।সেটা নিতান্তই ভুল।কারণ একটি রেজাল্ট এর পয়েন্ট ই মানুষের উজ্জ্বল ভবিষ্যতের সব কিছু নির্ধারণ করে দিতে পারেনা। জীবনে সফল হতে হলে পরিশ্রমী আর উদ্যমী হতে হয়। জিপিএ-৫ ই মুখ্য বিষয় নয়, পরিক্ষায় অকৃতকার্য হয়েছে এমন মানুষও জীবনে অনেক ভালো কিছু অর্জন করে দেখিয়েছে,যা অত্যন্ত প্রশংসার দাবি রাখে।সেজন্য সকলের জন্য শুভ কামনা।

সর্ব বিষয়ে ইচ্ছাশক্তি থাকলে বহুদূর পর্যন্ত আগানো সম্ভব। আমি সবার কাছে দোয়াপ্রার্থী সামনের দিনগুলোতে যেন আরও এগিয়ে যেতে পারি।

তিনি ফেসবুক পেজ এ আরও একটি বিষয় শেয়ার করছেন, তিনি পিএসসিতে জিপিএ ৪. ৩৩, জেএসসি তে ৪.১০, এসএসসি তে বিজ্ঞান বিভাগ থেকে ৪.১৭ এবং এইচএসসিতে ৪.৩৩ পেয়ে পাশ করেছেন। করোনা কালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনায় খুব একটা সময় দিতে পারেন নি।তিনি লেখা লেখিতে বেশি সময় দিয়েছেন।

এইচএসসি পরিক্ষা চলাকালীন সময়ে তিনির একক কাব্যগ্রন্থ 'অবাক করা আজ প্রকাশনার কাজ চলছিলো সেজন্য বিভিন্ন লেখা লেখি নিয়ে সাহিত্য বিষয়ে বেশি সময় দিয়েছেন বলে জানিয়েছেন। সাহিত্যচর্চায় অধিকাংশ সময় দিয়েও সব কিছু সামলিয়ে সর্বোপরি করোনা কালীন পরিস্থিতিতে অস্বাভাবিক অবস্থায় পরিক্ষা দিয়ে এমন রেজাল্ট পাওয়ায় তিনি এবং তাঁর পরিবার যথেষ্ট আনন্দিত।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স