শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সিলেটে সাংবাদিক পরিচয়ে হুমকি : স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের জিডি

  • প্রকাশের সময় : ১৩/০২/২০২২ ১০:২৮:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সিলেটে সাংবাদিক পরিচয়ে মোটোফোনে হুমকি ও চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। এমন গুরুতর অভিযোগ এনে সিলেটের কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়। 

তিনি রোববার (১৩ ফেব্রুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানায় এই সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে ডা. হিমাংশু লাল রায় উল্লেখ করেন, কিছুদিন যাবৎ সাংবাদিক পরিচয়ে তাঁর কাছে বিভিন্ন মোবাইল ফোন নাম্বার থেকে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করছে দুস্কৃতকারীরা। টাকা না দিলে স্যোসাল মিডিয়াসহ গণমাধ্যমে বিভিন্ন ধরনের মানহানিকর তথ্য প্রচার করা হবে বলে হুমকি প্রদান করছে সাংবাদিক পরিচয় দানকারী সেই লোকেরা। এছাড়াও ডা. হিমাংশু লাল রায়কে প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা।

এ বিষয়ে ডা. হিমাংশু লাল রায় সিলেট প্রতিদিনকে বলেন, গত ৩ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে আমার মোবাইলে কল দিয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবী করে আসছে কিছু দুস্কৃতকারী। তিনি বলেন, আমার মনে হচ্ছে- যারা এমন কাণ্ড ঘটাচ্ছে তারা আসলে প্রকৃত সাংবাদিক নয়। কোনো দুস্কৃতকারী। এজন্য আমি পুলিশের সহযোগিতা চেয়েছি। আশা করছি শীঘ্রই তারা দুস্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারবে।

জিডির বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ সিলেট প্রতিদিনকে বলেন, আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি, আশা করছি তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হুমকিদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পারবো। তবে এ কাজে একটু সময় লাগবে বলেও জানান তিনি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স