সিলেটের জৈন্তাপুরে ১০টি প্রতিষ্ঠান থেকে এইচএসসি সমমান পরীক্ষায় ১ হাজার ৪ শত ৩০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১ হাজার ৩ শত ২৭ জন পাশ করেছে। তারমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন। উপজেলায় পাশের হার ৯৩%।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ থেকে ৩২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪টি জিপিএ-৫ সহ ৩১০ জন, জৈন্তিয়া ডিগ্রি কলেজ থেকে ২৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৭৪ জন , জৈন্তাপুর তৈয়ব আলী কলেজ থেকে ১২২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১টি জিপিএ-৫ সহ ৯৭ জন, হযরত শাহজালাল (রহ.) কলেজ থেকে ৪০৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩টি জিপিএ-৫ সহ ৩৭৪ জন, রাংপানি ক্যাপ্টেন রশিদ কলোজিয়াট স্কুল থেকে ২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২০ জন, জাফলং ভ্যালী স্কুল থেকে ১৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৪ টি জিপিএ-৫ সহ ১৮ জন, রমজান রূপজান বাঘেরখাল কলোজিয়াট স্কুল থেকে ৬৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২টি জিপিএ-৫ সহ ৬০ জন, তৈয়ব আলী টেকনিক্যাল কলেজ থেকে ১৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৫৩ জন, জহুরা উম্মে হেলালী টেকনিক্যাল কলেজ থেকে ২৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৩ জন ও খরিল নেজামুল উলুম আলীম মাদ্রাসা থেকে ১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৭ জন পাশ করেছে।
উপজেলায় ১৪ টি জিপিএ-৫ সহ জাফলং ভ্যালী স্কুল এবং জহুরা উম্মে হেলালী টেকনিক্যাল কলেজ শতভাগ পাশের গৌরব অর্জন করেছে।
উল্লেখ্যঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে ফলাফল হস্তান্তর করেন।
গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। এসময় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় সারা দেশে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।




জৈন্তাপুর প্রতিনিধি



