বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শাবির হল খুলছে সোমবার, মঙ্গলবার থেকে ক্লাস

  • প্রকাশের সময় : ১৩/০২/২০২২ ০৮:৪৬:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

দীর্ঘ ২৭ দিন পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আগামী মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস শুরু হবে। আজ থেকে খোলা থাকবে সকল আবাসিক হল।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী।

এর আগে গত ১৩ জানুয়ারি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন কয়েক’শ ছাত্রী। ১৬ জানুয়ারি দাবি আদায়ের লক্ষ্যে উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে এই আন্দোলন উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়।

এ ঘটনায় গত শুক্রবার সিলেট সার্কিট হাউসে শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ফলপ্রসূ বৈঠক হয়েছে। তাঁরা মামলা প্রত্যাহারসহ শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া উপাচার্যের পদত্যাগের দাবিটি শিক্ষামন্ত্রী আচার্যের (রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ) কাছে উপস্থাপন করবেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স