বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

এইচএসসি : সিলেটে সবদিকে এগিয়ে মেয়েরা

  • প্রকাশের সময় : ১৩/০২/২০২২ ০৭:৩৩:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে ছাত্রীরা দারুন সাফল্য অর্জন করেছে। তারা সবদিক দিয়ে ছেলেদের চেয়ে এগিয়ে। রোববার ( ১৩ ফেব্রুযারি ) ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

সিলেট শিক্ষা বোর্ডে এবার ৯৪ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ জন। বোর্ডের ইতিহাসে এত জিপিএ-৫ পাওয়ার আর রেকর্ড নেই। 

মহামারি করোনার কারণে এবার সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ৬৬ হাজার ৬৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৬৩ হাজার ১৯৩ জন। 

বোর্ডের অধিনে চার জেলার মধ্যে সিলেটে ৯৫ দশমিক ৮০, হবিগঞ্জে ৯৪ দশমিক ৮১, মৌলভীবাজারে ৯৩ দশমিক ২২ ও সুনামগঞ্জে ৯৪ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী সফল হয়েছে। 

গেল বছরের মতো এবরওা ছেলেদের চেয়ে মেয়েরা ভাল করেছে। পরীক্ষায় মোট ৩০ হাজার ২১৬ জন ছেলে অংশ নিয়ে পাস করেছে ২৮ হাজার ৩০৬ জন। 

এর বিপরীতে ৩৬ হাজার ৪৪৫ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৪ হাজার ৮৮৭ জন। ছেলেদের পাসের হার ৯৩ দশমিক ৬৮ শতাংশ আর মেয়েদের হার ৯৫ দশমিক ৭৩ শতাংশ।

সিলেট শিক্ষা বোর্ডে এবার মানবিক বিভাগের শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করেছে। এ বিভাগে ৯৬ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৯২ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী। এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯০ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী সফল হয়েছে।

পাসের হারের দিকে মানবিক বিভাগের শিক্ষার্থীরা ভাল ফল করলেও জিপিএ-৫ বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। মোট জিপিএ-৫ পাওয়া ৪ হাজার ৭৩১ জন শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পেয়েছে ২ হাজার ৫৩৮টি, আর মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৯৩ জন।



সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স