রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

সিলেটে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৩/০২/২০২২ ০৭:২০:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

সিলেটে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। তার নাম সুরুজ আলী (৩৭)। তিনি জালালাবাদ থানার ধামালীপাড়া সোনালী ১৭ মহল্লার মৃত জহুর আলীর ছেলে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) জালালাবাদ থানার একদল পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

জানা যায়, সুরুজ আলীর বিরুদ্ধে জালালাবাদ থানায় একটি জিআর-২৮/১৭ মামলা আছে।

বিষয়টি জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান নিশ্চিত করে বলেন, আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স