মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

মাঠেও দক্ষ খেলোয়াড় নিশারুল আরিফ

  • প্রকাশের সময় : ১৩/০২/২০২২ ০৬:৫৩:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

এনামুল কবীর :: এমনিতে গুরুগম্ভীর অবয়বের সাথে একধরণের কাঠিন্য আছে তার চেহারায়। দিন-রাত চোর-ছ্যাচড় আর নানা ধরণের অপরাধীদের নিয়ে কাজ করেন, পলিসি নির্ধারণ করেন নানা কঠিন অভিযানের। সেই সাথে কাজ করতে হয় আরও অনেক জটিল বিষয় নিয়ে। হয়ত তাই চেহারায় এই কাঠিন্য।

তবে এই খোলশের নিচেও যে এক কোমল ক্রিড়াপ্রেমী মানুষের বাস, তার প্রমাণ পাওয়া গেলো মাহা-ইমজা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী  অনুষ্ঠানে। 

সিলেট মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফের ব্যাটিং আর বোলিং অ্যাকশন দেখে কে বলবে যে, তিনি পুলিশের একজন বড়কর্তা! যে কেউ ধরেইনিবে, পুলিশের পোশাকে এ এক দুর্দান্ত পেশাদার ক্রিকেটার।

রোববার শীতের সকালটা দারুন এক উৎসবের আমেজে কাটালেন সিলেটের গণমাধ্যম কর্মীরা। স্থানীয় ফ্যাশন হাউস মাহার পৃষ্ঠপোশকতা আর ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের আয়োজনে উদ্বোধন হলো- মাহা-ইমজা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১।

নগরীর মাছিমপুরের আবুল মাল আব্দুল মুহিত ক্রিড়া কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফ। নিজেই ব্যাটিং ও বোলিংয়ের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এই টুর্নামেন্ট শুরু করলেন।

এর আগে ইমজা সিলেটের সভাপতি মইন উদ্দিন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী  অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই।

মিডিয়া কর্মীদের চাপ আর কর্মব্যস্ততার ব্যাপারে তার ধারনা বেশ পরিস্কার। তাই নিজের বক্তব্যে সে প্রসঙ্গে বললেন, মিডিয়া কর্মী ও সাংবাদিকদের প্রচুর স্ট্রেস সামলাতে হয়। তাদের কাজটিই এমন। এই স্ট্রেস থেকে মুক্ত হয়ে নতুন উদ্যমে কাজ শুরু করতে মিডিয়া কর্মীদেরও খেলাধুলা করা জরুরী।

তিনি বলেন, এই জরুরী কাজটিতে দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোশকতা করে যাচ্ছে সিলেটেরই প্রতিষ্ঠান মাহা। তাদের মূল্যবান অবদানের জন্য তারা সবার ধন্যবাদ পাচ্ছেন। 

মাহার এমন কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিশেষ করে সংবাদপত্র ও সংবাদ কর্মীদের পাশে সবসময় তারা নির্ভরতার প্রতীক হয়ে থাকবেন বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

নিজেই ব্যাটিং এবং বোলিং করে তিনি টুর্নামেন্ট যাত্রা শুরুর জানান দেন। এসময় উপস্থিত গণমাধ্যম কর্মী, পুলিশের সদস্য ও সাধারণ ক্রিকেটপ্রেমীরা তুমুল করতালির মাধ্যমে নিশারুল আরিফকে স্বাগত জানান।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স