বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সিলেটে বোর্ড প্রতিষ্ঠার পর সর্বোচ্চ পাশের হার

  • প্রকাশের সময় : ১৩/০২/২০২২ ০২:১৪:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

সিলেট শিক্ষাবোর্ড উচ্চ মাধ্যমিক ও সমমান (এইচএসসিত) পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার রেকর্ড করা হয়েছে। বোর্ডের অধীন ২০২০ সালে করোনার জন্য পরীক্ষা না হওয়ায় অটোপাশে শতভাগ পাশের হার ছিল। কিন্তু পরীক্ষা অনুষ্ঠিতের মধ্যে বোর্ডের অধীনে ২০১২ সালে পাশের হার ছিল ৮৫ দশমিক ৩৭ শতাংশ। এবার সেই রেকর্ড ভেঙে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ রেকর্ড করা হয়েছে।

২০০১ সালে বোর্ড প্রতিষ্ঠার পর এইচএসসি পরীক্ষার ফলাফলে এটিই সর্বোচ্চ পাসের হার।

উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। গত বছর (২০২০ সাল) এই্চএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ছিল (অটোপাস) শতভাগ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল।

তিনি জানান, এবার বোর্ডে মোট ৬৭ হাজার ৯৯৮ পরীক্ষার মধ্যে ৬৬ হাজার ৬৬১ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৬৩ হাজার ১৯৩ জন। পাসকৃতদের মধ্যে ছাত্র ২৮ হাজার ৩০৬ এবং ছাত্রী ৩৪ হাজার ৮৮৭ জন।আর জিপিএ-৫ পেয়েছেন মোট ৪ হাজার ৭৩১ জন।তারমধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে ২ হাজার ১৯৩ এবং ছাত্রী সংখ্যা ২ হাজার ৫৩৮ জন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স