বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

৩০দিন পর অফিসে শাবিপ্রবি উপাচার্য, স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ

  • প্রকাশের সময় : ১৩/০২/২০২২ ০২:১২:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

দীর্ঘ ৩০ দিন পর নিজ কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

রোববার বেলা ১১ টায় উপাচার্য কার্যালয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন। উপাচার্য কার্যালয়ে আসার পর ৭ দফা দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

তাদের দাবি গুলোর মধ্যে রয়েছে-

১। অতিদ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার ব্যবস্থা করা।

২। যত দ্রুত সম্ভব অনলাইন / অফলাইনে একাডেমিক কার্যক্রম শুরু করা।

৩। ১৬ জানুয়ারি ২০২২ তারিখের পুলিশি হামলায় আহত ছাত্রলীগ সহ সকল শিক্ষার্থী যারা ইতিমধ্যে নিজের ব্যবস্থাপনায় চিকিৎসা করেছেন তাদের ব্যয় বহন করা।

৪। সকল হলের ডাইনিং / ক্যান্টিন খুলে দেওয়া।

৫। বিভিন্ন হলের ডাইনিং / ক্যান্টিন ও বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার খাবারের গুণগত মান বৃদ্ধি ও মূল্য হ্রাস করা।

৬। অতি দ্রুত ক্যাম্পাসে পর্যাপ্ত আধুনিক ফুডকোর্টের ব্যবস্থা করা ও নির্মানাধীন ফুডকোর্টের কাজ শেষ করা।

৭। বিভিন্ন দেয়ালে দেয়াল লিখন মুছা সহ ক্যাম্পাসের স্বাভাবিক সৌন্দর্য বৃদ্ধি করা।

এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃখলিলুর রহমান,সমাজ বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ,সাবেক উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সাবেক সদস্য আশরাফ কামাল,সাবেক সদস্য মাহবুবুর রহমান,ছাত্রলীগ নেতা তারেক হালিমী,সমাজ বিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া,সুমন সরকার,রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন,সমাজ বিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার তানিম,ফরেস্টি বিভাগ ছাত্রলীগের সভাপতি,সাজ্জাদ হোসেন,সমুদ্র বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি,রিশান তন্ময়,রাষ্ট্র বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার,সমাজবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন,ইঞ্জিনিয়ারিং অনুষদ ছাত্রলীগ এর সভাপতি,এস.এম সবুজ সহ শাবিপ্রবি ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স