শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রতিদিনকে হারালো সিলেট প্রতিদিন

  • প্রকাশের সময় : ১৩/০২/২০২২ ০১:২৬:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

শুরু হলো মাহা-ইমজা মিডিয়াকাপ ক্রিকেট। মিডিয়াকাপ ক্রিকেটের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রতিদিন-সিলেট ভিউকে ২০ রানে হারিয়ে জয় লাভ করেছে সিলেট প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় উপশহরস্থ আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্স মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টিম সিলেট প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম।

ব্যাট করতে নেমে সিলেট প্রতিদিনের নির্ধারিত ৫ ওভারে তিন উইকেট হারিয়ে ৭৬রান সংগ্রহ করে। জয়ের জন্য সিলেট প্রতিদিনের বিপক্ষে ৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ প্রতিদিন-সিলেট ভিউ।

শুরুতে সিলেট প্রতিদিনের মানউবী সিংহ শুভ ঝড়ে দুই উইকেট হারিয়ে বসে সিলেট ভিউ। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ প্রতিদিন-সিলেট ভিউ সংগ্রহ করে ৫৫ রান সংগ্রহ করে। ফলে ২০ রানে জয় লাভ করে সিলেট প্রতিদিন। সিলেট প্রতিদিনের পক্ষে মানউবী সিংহ শুভ অপরাজিত থেকে ৩৩ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

সিলেটপ্রতিদিনের খেলোয়াড়-অধিনায়ক সাজলু লস্কর, রাজেশ চক্রবর্তী, মানউবী সিংহ শুভ, আমেদ জামিল, রুহিন আহমদ, সাকিব আহমদ মিঠু।

বাংলাদেশ প্রতিদিন-সিলেট ভিউ’র খেলোয়াড়- অধিনায়ক শাহ দিদার আলম চৌধুরী নবেল,পিংকু ধর, দিব্য জ্যোতি শ্রী, ইদ্রিস আলী, সোহাগ আহমদ, সুব্রত।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স