জকিগঞ্জে ৮ম রারাই সুপার লীগের চ্যাম্পিয়ন হয়েছে লায়ন্স ইউনাইটেড।
ফাইনাল ম্যাচে কিংস স্টারকে ১১ রানে হারিয়ে ৩য় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লায়ন্স ইউনাইটেড।
ফাইনাল খেলা শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুপার লীগের উপদেষ্টা, সমাজকর্মী এম.এ হাফিজ খালেদ।
জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন ৬নং সুলতানপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রতিদিনের প্রতিনিধি এনামুল হক মুন্না, রারাই সুপার লিগের উপদেষ্টা তোফায়েল আহমদ খান, ১নং ওয়ার্ডের মেম্বার শামীম আহমদ, ৯নং ওয়ার্ডের মেম্বার শামীম আহমদ, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহের সমাজকল্যাণ সম্পাদক মাওলানা কবির আহমদ, আব্দুর রহমান, রশিদ মাহবুব, রফিক আহমদ, আব্দুল ওয়াহিদ শরীফ।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানার্সআপ দলসহ কৃতি খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।




জকিগঞ্জ প্রতিনিধি



