মাহা-ইমজা মিডিয়াকাপ ক্রিকেট রোববার ১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে।
সুরমা - কুশিয়ারা দুটি গ্রুপে অনুষ্ঠিতব্য খেলার প্রথম দিন ১৩ ফেব্রুয়ারি মোট ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ম্যাচগুলোর সময়সূচি হচ্ছে, সকাল সাড়ে ৯টায় নিউজ টোয়েন্টিফোর-সিলেট ভয়েস বনাম এশিয়ান টিভি, সকাল পৌনে ১১টায় সিলেট প্রতিদিন বনাম বাংলাদেশ প্রতিদিন-সিলেট ভিউ, পৌনে ১২টায় শুভ প্রতিদিন বনাম চ্যানেল আই-সিলেট টিভি, দুপুর ১টায় শ্যামল সিলেট বনাম ডিবিসি নিউজ-সিলেট টু-ডে, দুপুর আড়াইটায় এশিয়ান টিভি বনাম চ্যানেল আই-সিলেট টিভি, বিকেল পৌনে ৪টায় বাংলাদেশ প্রতিদিন-সিলেট ভিউ বনাম ডিবিসি নিউজ-সিলেট টু-ডে।
দ্বিতীয় দিন ১৪ ফেব্রুয়ারি ৬টি খেলায় মুখোমুখি হবে সকাল সাড়ে ৯টায় ডিবিসি নিউজ-সিলেট টু-ডে বনাম সিলেট প্রতিদিন, পৌনে ১১টায় নিউজ টোয়েন্টিফোর-সিলেট ভয়েস বনাম শুভ প্রতিদিন, পৌনে ১২টায় শ্যামল সিলেট বনাম বাংলাদেশ প্রতিদিন-সিলেটভিউ, দুপুর ১টা নিউজ টোয়েন্টিফোর-সিলেট ভয়েস বনাম চ্যানেল আই-সিলেট টিভি, দুপুর আড়াইটায় সিলেট প্রতিদিন বনাম শ্যামল সিলেট ও বিকেল পৌনে ৪টায় এশিয়ান টিভি বনাম শুভ প্রতিদিন।
১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় দুটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানারআপ নিয়ে ১ম সেমি ফাইনাল এবং সোয়া ১১টায় দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে ফাইনাল।
আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে খেলা শুরুর আধ ঘন্টা আগে মাঠে উপস্থিত হতে দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।




প্রতিদিন ডেস্ক



