সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, সহ-সভাপতি এখলাছুর রহমান, আলাউদ্দিন আলী, যুগ্ন সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ।
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল আলী মঙ্গল, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু,উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দে, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, নিজপাট ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ইন্তাজ আলী, চিকনাগুল ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতউর রহমান বাবুল।
চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. আবুল হাসনাত চৌধুরী, সাধারণ সম্পাদক রহমত আলী, ফতেহপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস, আব্দুল রশিদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন।
জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কুতুব উদ্দিন, হলরুম নির্মানকারী প্রতিষ্ঠানের ঠিকাদার ইসমাইল আলী আশিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেন, রুবেল শরীফ, সাবেক ছাত্রনেতা শাহিন আহমেদ, আনোয়ার হোসেন প্রমুখ।
এর আগে মন্ত্রী বাগেরখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্ভোধন, লামাশ্যামপুর গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজের উদ্ভোধন, শিকারখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্ভোধন, ফুতাউরা উমনপুর গ্রামীণ রাস্তার উদ্ভোধন, চারিকাটা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত আইসিটি ভবনের উদ্ভাধন, ওয়াপদা ডাইক হতে বাউরভাগ গ্রামীণ রাস্তার উদ্ভোধন করেন।




জৈন্তাপুর প্রতিনিধি



