বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

বানিয়াচংয়ে দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : ১২/০২/২০২২ ০৬:২৮:০২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩টি  গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ মামুন মিয়াকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

তিনি উপজেলা সদরের দোকানিটুলা গ্রামের মোঃ আমিরুল ইসলামের পুত্র।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টায় এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন এবং এএসআই মোঃ তোহা'র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে শায়েস্তাগঞ্জ থানা এলাকার হাসপাতাল রোড থেকে আসামি মামুন মিয়াকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে দায়রা ৫১২/১৫, সিআর-১১১/১৪ (বানিয়াচং) মামলায় ১বছরের সশ্রম কারাদন্ড এবং ২০ লক্ষ টাকা অর্থদণ্ড, সিআর-১৪৭/১৩ (বানিয়াচং) মামলায় ১ বছরের সশ্রম কারাদন্ডসহ ৩টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ এমরান হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিকে দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই/০৯


Local Ad Space
কমেন্ট বক্স