বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

চুনারুঘাট থেকে ‘বনদস্যু’ গ্রেফতার

  • প্রকাশের সময় : ১২/০২/২০২২ ০৫:২৪:৫৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

হবিগঞ্জের চুনারুঘাটে রেমা কালেঙ্গা বনের ভেতর গাছ কাটার সময় হাতেনাতে এক বনদস্যুকে গ্রেফতার করেছে করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে মো. আব্দুর রউফ (৩২) নামের এই বনদস্যুকে ১০ লক্ষ টাকা মূল্যের চোরাই গাছসহ গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে চুনারুঘাট থানার রেমা কালেঙ্গা বনের ভেতর গাছ কাটার সময়  মো. আব্দুর রউফ (৩২) নামের এই বনদস্যুকে ১০ লক্ষ টাকা মূল্যের চোরাই গাছসহ গ্রেফতার করা হয়েছে। আব্দুর রউফ চুনারুঘাট থানার বাসুল্লা গ্রামের আব্দুল গফুরের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২ টি বল্লম, ১টি রামদা, ১টি দা ও ১টি করাত উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব-৯ এর মুখপাত্র এসএসপি সোমেন মজুমদার জানান, গ্রেফতারকৃত আব্দুর রউফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে সাতছড়ি রেঞ্জের গাছ কাটার কথা স্বীকার করেছে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃত বনদস্যুর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ শেষে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই/০৭


Local Ad Space
কমেন্ট বক্স