হবিগঞ্জের মাধবপুরে স্বরস্বতি পুজা মন্ডবে হামলার মূল আসামী বিএনপির নেতা মলায় মিয়া এখনো ধরা ছোয়ার বাইরে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের খোজ খবর নিতে যান হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, পুজা উদযাপন পরিষদ ও হিন্দু মহাজোটের নেতারা। তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন্
গত ৬ ফ্রেরুয়ারী মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের অবনি দাসের বাড়িতে স্বরস্বতি পুজা শেষে দ্বিতীয় দিন ধর্মীয় অনুষ্টানের সময় সুলতানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য বিএনপির নেতা মলাই মিয়া ও তার লোকজন বাধা দেয়। তাদের বাধা না শুনে অনুষ্টান করার মলাই ও তার লোকজন সন্ধ্যার পর অবনি দাসের বাড়িতে গিয়ে হামলা করে। এতে নারী সহ ৬ জন আহত হয়। গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পরিমল দাস বাদি হয়ে মলাই মিয়া কে আসামী করে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় পুলিশ ৫ আসামী কে গ্রেফতার করলেও মুল আসামী বিএনপির নেতা মলাই মিয়া এখনো ধরা ছোয়ার বাইরে।
মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান , হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদনের মাধবপুর উপজেলার সাবেক সভাপতি শ্রীধাম দাশ গুপ্ত জানান, এই সব ঘটনার বিচার হওয়া প্রয়োজন। না হলে অপরাধিরা আরো উৎসাহ পাবে। তাই আমি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এই ঘটনার সঙ্গে জড়িত সকল আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এর মধ্যে ৫ জন কে গ্রেফতার করা হয়েছে।




প্রতিদিন ডেস্ক



