দক্ষিণ সুরমার মোগলাবাজার রেলওয়ে ষ্টেশন রাস্তাটির বেহাল দশায় ওই রাস্তাটিতে জনসাধারণ চরম দূর্ভোগ পোহাচ্ছেন। ইট সলিংকৃত রাস্তাটি দীর্ঘদিন থেকে উন্নয়ন কাজ না হওয়াতে রাস্তাটি ভেঙ্গে চরম আকার ধারণ করেছে। মাত্র দুই কিলোমিটার রাস্তাটি সংস্কার না হওয়াতে দূর্ভোগ পোহাচ্ছেন এলাকার প্রয় বিশ হাজার মানুষ।
সরেজমিনে দেখা যায়, মোগলাবাজার-জালালপুর রোডের রেলক্রসিং হতে দক্ষিণ দিকে রেলওয়ের পাশ দিয়ে মোগলাবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হরগৌরী মাঝপাড়া গ্রাম হয়ে মৌজপুর ও জাহানপুর গ্রামের দিকে প্রবেশ করেছে। রাস্তাটি মোট আয়তন হবে প্রায় ২ কিলোমিটার। এ রাস্তার পাশেই রয়েছে মোগলাবাজার রেলওয়ে ষ্টেশন, বজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দা হাসিনা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, জাহানপুর জামে মসজিদ ও ঈদগাহ, হরগৌরী মাঝপাড়া মোকাম জামে মসজিদ, হযরত শাহ নাসির মামন রহ,ও হযরত আব্বাস আলী শাহ রহ. এর মাজারসহ অসংখ্য বাসাবাড়ি সহ বিভিন্ন স্থাপনা।
রাস্তাটির রোলক্রসিং হতে ষ্টেশনের প্লাটফর্ম পর্যন্ত প্রায় ৭০০ ফুট রাস্তার অংশটি দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ায় রাস্তাটির অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। বিগত সময় রাস্তার এই অংশটি ছিল চির অবহেলিত। এই এলাকার জনগণ রাস্তাটির চলাচলের উপযোগী করে গড়ে তোলার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সময় সময় কথা বললেও তারা নানা অজুহাতে রাস্তার এই অংশটির কাজ করতে বার বার ব্যর্থ হন।
এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে দক্ষিণ সুরমা উপজেলার তৎকালিন ভাইস চেয়ারম্যান মো; ইমাদ উদ্দিন নাসিরী রাস্তার এই অংশটির কয়েক জায়গায় গার্ডওয়ালসহ প্রায় এক কিলোমিটার জায়গা ইট সলিংয়ের কাজ করে দেন। তার এই উন্নয়ন কাজ করার পর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার এ রাস্তায় আর কোন সংস্কার বা উন্নয়ন কাজ না হওয়ায় রাস্তাটির বিদ্যমান ইট সলিং উঠে গিয়ে স্থানে স্থানে গর্তের সূষ্টি হয়েছে।
সম্প্রতি এ রাস্তাটিতে রেলওয়ের কাজে ব্যবহৃত ভারি মালবাহী ট্রাক ও স্থানীয় স্কুলের ভবন সমুহ নির্মাণ সামগ্রী বহনকারী বড় গাড়ি চলাচল ও মাটির গাড়ি পরিবহনের ফলে এই রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। রাস্তার মাঝে মাঝে ইট সলিং উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে রাস্তার কয়েক স্থানে ধেভে গেছে।
রাস্তার বর্তমান এ করুণ অবস্থার মধ্যে রেলওয়ে ষ্টেশনের যাত্রী সাধারণ, মালামাল পরিবহন স্থানীয় ৩ টি গ্রামের জনসাধারণের যাতায়াত বিশেষত একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ প্রায় প্রতিদিন ২ হাজার মানুষের যাতায়াত করে থাকে। এ রাস্তাটি পাকাকরণের জন্য নিকট অতীতে কয়েক বার আবেদন করা হয়েছিল যার প্রেক্ষিতে সংশ্লিষ্টরা একবার সাইট পরিদর্শন করলেও আজ পর্যন্ত কোন কাজ হয়নি।
রাস্তাটি যেহেতু এলজিইডি আইডিভুক্ত রাস্তা সেহেতু এ রাস্তাটি পাকাকরণের জন্য নান্দনিক সিলেট ৩ আসনের স্বপ্নদ্রষ্টা হাবিবুর রহমান হাবিব এমপির সুদৃষ্টি কামনা করছেন এলাকাবার সর্বস্তরের জনসাধারণ।




প্রতিদিন প্রতিবেদক



