শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রতিবাদ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়ালে নানা ব্যাঙ্গাত্মক স্লোগান ও গ্রাফিতি আঁকেন। এসব দেয়াললিখন ও গ্রাফিতি একদিনের মধ্যে মুছে ফেলতে নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে উপাচার্যের কার্যালয়ে প্রবেশকালে ফটকের সম্মুখের দেয়ালে উপাচার্য বিরোধী ব্যাঙ্গাত্মক স্লোগান ও গ্রাফিতি দেখতে পান শিক্ষামন্ত্রী। এ সময় একদিনের মধ্যে এসব মুছে ফেলার নির্দেশনা দেন তিনি।
মন্ত্রীর সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই রঙ একদিনের মধ্যে মুছে ফেলবেন।’




শাবিপ্রবি প্রতিনিধি



