রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

লেখা-পড়ার সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতিক চর্চা প্রয়োজন : অধ্যাপক জাকির

  • প্রকাশের সময় : ১১/০২/২০২২ ১০:৩১:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, খেলাধুলা একজন যুবককে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় শেখায়। তার মধ্যে দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা তৈরি করে।

শুক্রবার ( ১১ ফেব্রুয়ারি) লালাদীঘীর পারে ২য় গ্লোবাল লিংক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্টানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, লেখাপড়ার সঙ্গে খেলাধুলা সংস্কৃতি চর্চা একান্ত প্রয়োজন।এ ধরনের ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্য থেকেই একদিন জাতীয় পর্যায়ের খেলোয়াড় সৃষ্টি হবে।

খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিকতার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘সরকার খেলাধুলার প্রসারে আন্তরিকভাবে চেষ্টা করছে।’

১১নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলকের সভাপিত্বে ও ফরহাদ রেজার পরিচালনায় অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সিলেট প্রতিদিনের সম্পাদক ও এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি সাজলু লস্কর, জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল আমিন তালুকদার , কমিউনিটি নেতা ও যুক্তরাজ্য প্রবাসী জিয়ায়ুল ইসলাম সাহনুর,গ্লোবাল লিংকের সিও মারুফ আহমদ, ক্রিড়াবিদ ফজলুর রহমান রানা, শাহজাহান আজীজ, রুহুল তালুকদার, আয়োজক কমিটির সদস্য মাসুদ আহমদ রনি, শাকিল মোর্শেদ, মতিউর রহমান মতি, বিধু মালাকার,সাদিকুর রহমান সোহাগ,শেখ নয়ন, মামুন, জাবেদ, দিপু,পাভেল,সুজন প্রমুখ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স