চার দিনের সফরে শুক্রবার ( ১১ ফেব্রুয়ারি ) সকালে সিলেট এসেছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
সিলেট সফরে তিনি বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার সকাল থেকে নিজ নির্বাচনী এলাকা জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন।
তার মধ্যে উপজেলার ফতেহপুর ইউনিয়নে বাগেরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন সকাল ৯টায়, ডুবাই মসজিদ লামাশ্যামপুর গ্রামীন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন সকাল সাড়ে ৯টা, শিকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন সকাল ১০টায়, চিকনাগুল ইউনিয়নের ফুতাউরা উমনপুর গ্রামীন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন সকাল সাড়ে ১০টা, বিকেল ৩টায় চারিকাটা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত আইসিটি ভবনের উদ্বোধন, সাড়ে ৩টায় ভাউরভাগ গ্রামীন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন, ৪টায় জৈন্তাপুর কমপ্লেক্সের সম্প্রসারিত ভবন ও হলরুমের নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।
পরে তিনি উপজেলার শ্রীপুরে নিজ বাসভবনে রাত্রি যাপন করবেন। পরদিন রোববার গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
এসব কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।




জৈন্তাপুর প্রতিনিধি



