শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বক্তব্য রাখেন।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় গোল চত্বরে বক্তব্য রাখেন তিনি।
এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের দাবি, শিক্ষা ও শিক্ষকতার মান, আবাসন সুবিধাসহ বিভিন্ন সমস্যার সমাধান কীভাবে করা যায়, একই সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সার্বিক পরিবেশ কীভাবে সুন্দর রাখা যায়, এ ব্যাপারে শিক্ষার্থীরা বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন। আমরা তাদের প্রস্তাব গুরুত্ব সহকারে শুনেছি। আমাদের ভালো আলোচনা হয়েছে।
তাদের দাবির মধ্যে অধিকাংশ দাবিই পূরণ হয়েছে জানিয়ে দীপু মনি বলেন, যে দাবিগুলো এখনও পূরণ হয়নি, আমরা আশা করি খুব শীঘ্রই ওই দাবিগুলোরও সমাধান দিতে পারবো।




শাবিপ্রবি প্রতিনিধি



