বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শাবিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হবে: শিক্ষামন্ত্রী

  • প্রকাশের সময় : ১১/০২/২০২২ ০৮:২৬:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসনের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করেন মন্ত্রী।  বৈঠক শেষ হয় ৭টা ৩৫ মিনিটে।

এসময় উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, শাবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ফেরদৌস আহমেদ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক-অধ্যাপক মুহিবুল আলম, অধ্যাপক ড. রাশেদ তালুকদার, অধ্যাপক ড. আরিফুল ইসলাম, অধ্যাপক ড. রোমেল আহমেদ, অধ্যাপক ড. খায়রুল ইসলাম, অধ্যাপক দিলারা রহমান, অধ্যাপক ড. কামরুল ইসলাম, প্রক্টর ইশরাত ইবনে ইসমাঈল প্রমুখ।

শিক্ষামন্ত্রী যাওয়ার পর সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম দীপু ও  রেজিস্ট্রার ইশফাকুল ইসলাম। 

শাবিতে সম্প্রতি ঘটে যাওয়া সকল ঘটনার জন্য উপাচার্যকে সবার কাছে দুঃখ প্রকাশ করার জন্য বলেছেন শিক্ষামন্ত্রী। 

বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত দ্রুত সম্ভব শিক্ষার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা যেন করা হয়। অনলাইনে হোক আর অফলাইনে হোক দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর জন্য বলা হয়েছে। 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যত আঁকাআঁকি হয়েছে তাও যেন একদিনের মধ্যে মুছে দেয়া হয়, সে ব্যাপারেও শিক্ষামন্ত্রী নির্দেশনা দেন বলে সংবাদ সম্মেলেনে জানান বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম দীপু ও  রেজিস্ট্রার ইশফাকুল ইসলাম।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স