মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে আটক ৩ মাদক কারবারি কারাগারে

  • প্রকাশের সময় : ১১/০২/২০২২ ০৭:৩৫:২৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আটক ৩ মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ শুক্রবার ( ১১ ফেব্রুয়ারি ) দুপুরের দিকে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে বানিয়াচং থানা পুলিশ।

মাদক কারবারীরা হলেন উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের ধুলিয়া গ্রামের আকল মিয়ার পুত্র জুনায়েদ মিয়া (২৫), শান্তিনগর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে শাহনুর মিয়া (৪৫)। 

এছাড়াও বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ৬শ' লিটার চোলাই মদসহ আরো ১ মাদক কারবারিকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। 

তিনি উপজেলার করচা গ্রামের গৌর সুন্দর বৈষ্ণবের পুত্র  গোবিন্দ বৈষ্ণব (৪৬)। 

অভিযানের সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন  বলেন, পৃথক অভিযানে ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং এসব ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স