শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে চেয়ারম্যান আবুল কাশেমকে সম্মাননা স্মারক প্রদান

  • প্রকাশের সময় : ১১/০২/২০২২ ০৩:১১:১২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

দীর্ঘদিন যাবত বানিয়াচং উপজেলার জীবনমান উন্নয়নসহ নানামুখি সমাজ সেবা ও শিক্ষামূলক কর্মকান্ডে অবদান রাখা বানিয়াচং ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে উপজেলা চেয়ারম্যান মো.আবুল কাশেম চৌধুরীকে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বানিয়াচং ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মো.সাইদুর রহমানের সভাপতিত্বে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ৩নং ইউপি চেয়ারম্যান মো.আরফান উদ্দিন, ১৫নং পৈলারকান্দি ইউপি চেয়ারম্যান নাসির চৌধুরী, বিশিষ্ট লেখক ও গবেষক কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা ফিল্ড সুপার ভাইজার মো.তৌহিদ মিয়া,বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু।

সম্মাননা স্মারক গ্রহণ করার পর মো.আবুল কাশেম চৌধুরী বলেন, যে কোনো পদক মানুষের দায়িত্ব আরো বাড়িয়ে দেয়। যদিও পদক পাওয়ার জন্য মানুষের সেবা করছি না, তবুও আমি আমার দায়িত্ববোধ থেকেই মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। আমাকে সম্মাননা দেওয়ার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানাই বানিয়াচং ইসলামিক ফাউণ্ডেশন শিক্ষক সমিতির শিক্ষকবৃন্দকে।

তিনি আরও বলেন, সবাই সার্বিক সহযোগিতা করলে মৃত্যুর আগের দিন পর্যন্ত মানব সেবা করে মৃত্যুবরণ করতে চাই।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স