মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে
নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান বানু লাল রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহি অফিসার নজরুল ইসলাম।
তিনি নবনির্বাচিত সদস্যদেরকে শপথবাক্য পাঠ করান, শ্রীমঙ্গল উপজেলার ০৯টি ইউনিয়নের নবনির্বাচিত ৮১ জন সাধারণ সদস্য ও ১১ জন সংরক্ষিত মহিলা সদস্যের পরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সকল সদস্যদের কে।
এসময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেসার আহমেদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার প্রমুখ।




শ্রীমঙ্গল প্রতিনিধি



