বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বানিয়াচং-নবীগঞ্জ সড়কে ট্রলি চাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

  • প্রকাশের সময় : ১০/০২/২০২২ ০৭:৫৬:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

হবিগঞ্জের বানিয়াচং-নবীগঞ্জ আঞ্চলিক সড়কে ট্রলি চাপায় মোটর সাইকেল আরোহী ইসলামি ব্যাংক কর্মকর্তা (এজেন্ট ব্যাংকিং শাখা) ডা. মওদুদ আহমদ (৩২)’র মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

তিনি উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত ইনাতখানী গ্রামের মাওলানা শায়েখ জাহের উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় এ দূর্ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, বানিয়াচং বড় বাজার ইসলামি ব্যাংক (এজেন্ট ব্যাংকিং শাখা) কর্মরত ডা. মওদুদ আহমদ নবীগঞ্জ থেকে বানিয়াচংয়ে আসছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রলি মোটর সাইকেলের সাথে সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ডা. মওদুদ আহমদের মৃত্যু ঘটে।

এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স