বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

  • প্রকাশের সময় : ১০/০২/২০২২ ০৭:০৪:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যারা শপথগ্রহণ করেছেন। 

আজ বৃহস্পতিবার (১০ ফেব্রয়ারি)  দুপুরে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। 

গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের এক মাস ৫ দিন পর বৃহস্পতিবার  বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান শপথ বাক্য পাঠ করান। 

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের স্থানীয় সরকার উপ-পরিচালক মল্লিকা দে, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসলম ইকবাল মিলন প্রমুখ।

এদিকে বিকেলে কমলগঞ্জে ৯টি ইউনিয়নের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,  কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ,  রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা জনি আহমেদ খান, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম,  কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, মাধবপুর ইউপি সদস্য আসিদ আলী প্রমুখ।

কমলগঞ্জ উপজেলায় ১০৮ সদস্য ও সদস্যাগণ শপথ গ্রহণ করেন।

পরে নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স