বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

বানিয়াচংয়ে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : ১০/০২/২০২২ ০৬:৪০:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আবজল মিয়া (২৪) উপজেলা সদরের দত্তপাড়া গ্রামের আলতাব হোসেনের পুত্র ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এসআই রাকিব হোসেন এবং এসআই সন্তোষ চৌধুরী সঙ্গীয়  ফোর্সের সহায়তায় চতুরঙ্গ রায়ের পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 


বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স