রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

হুমায়ুন রশীদ চত্বর থেকে ইয়াবাসহ আ ট ক ১

  • প্রকাশের সময় : ২২/১১/২০২৬ ১৬:০১:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

সিলেট মহানগরীর হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে  ৯৫ পিস ইয়াবাসহ সোহেল আহমদ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।


রোববার (২২ নভেম্বর) দপুরে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।


পুলিশ জানায়, রোববার ভোররাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা ফাঁড়ির ইসচার্জ এসআই (নিঃ) মোঃ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ সোহেল আহমদকে আটক করা হয়।


সোহেল আহমদ শাহপরান থানার বাহুবল এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।


এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের (নং ১৯/২১/১১/২৬) করে সোহেলকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের ডিসি (সিটিএসবি) ও গণমাধ্যম কর্মকর্তা মো. আফজাল হোসেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স