শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

কানাইঘাট সীমান্তে উচ্চক্ষমতাসম্পন্ন বি.স্ফো.রক জব্দ করলো ১৯ বিজিবি

  • প্রকাশের সময় : ১৪/১১/২০২৬ ২০:১৩:৩০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

সিলেটের সীমানবর্তী কানাইঘাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর ও ফিউজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িতরা পাশের অরন্য ঘেরা চা বাগানে পালিয়েছে।


শনিবার (১৪ নভেম্বর) ভোরে কানাইঘাটের নুনছড়া চা বাগান এলাকার সীমান্তে এ অভিযান চালান জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সদস্যরা। বিকেলে ১৯ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুহেল আলম।


 এসময় তিনি বলেন, বিজিবির অভিযান টের পেয়ে জড়িত ব্যক্তিরা চা বাগানের ভেতরে পালিয়ে যান। তাদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে কানাইঘাট থানায়।


সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার রয়েছে জানিয়ে বিজিবি অধিনায়ক বলেন, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সিলেট সেক্টরের ৫৬টি বিওপিতে ১,২০০ জনের অধিক বিজিবি সদস্য নিয়োজিত রয়েছেন। প্রতিদিন দিনে ৬০–৬৫টি এবং রাতে ৭৫–৮৫টি টহল পরিচালনার পাশাপাশি প্রতিরাতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সম্ভাব্য সকল অনুপ্রবেশ রুট চিহ্নিত পূর্বক ৪০টি চেকপোস্ট কার্যকর রাখা হয়েছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় সার্চলাইট, নাইট ভিশন সুবিধা ও সোলারচালিত সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি ড্রোনের মাধ্যমেও সীমান্ত নজরদারি কার্যক্রম চলমান রয়েছে।


সংশ্লিষ্ট সকল গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ বন্ধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স