সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের একাধিকবারের জনপ্রিয় ইউপি সদস্য মো.মর্তুজ আলীর বিরুদ্ধে কিছু সংখ্যক অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউপি সদস্য মর্তুজ আলী।
জানা যায়, তোয়াকুল ইউনিয়নের চিহ্নিত চোরাচালানকারী ও মাদক সেবনকারীরা সম্প্রতি নিজের অপরাধ কর্মকাণ্ড ঢাকতে এবং সমাজে ইউপি সদস্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে। মূলত চোরাচালানকারী ও মাদকসেবীদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় কুচক্রী মহলের ইন্ধনে এই ষড়যন্ত্রের জাল বুনেছে। একটি স্বার্থান্বেষী মহলের সহায়তায় কিছু নামসর্বস্ব অনলাইন পোর্টাল সত্যতা যাচাই না করেই এই মিথ্যা তথ্য প্রচার করেছে বলে অভিযোগ উঠেছে।
প্রতিবাদলিপিতে ইউপি সদস্য মো.মর্তুজ আলী বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে আমি সবসময় এলাকার জনগণের সেবা করে যাচ্ছি এবং সব ধরনের অনিয়ম, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। স্থানীয় চিহ্নিত অপরাধীদের অপকর্মের প্রতিবাদ করার কারণে আমার মানহানি করার উদ্দেশ্যে এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এহেন ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
এলাকাবাসী ও সচেতন মহল এই ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, এসব অপরাধীরা এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।




প্রতিদিন ডেস্ক



