বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

উপজেলা পরিষদের সৌন্দর্যবর্ধনে ক্লিন গোলাপগঞ্জ গ্রীন গোলাপগঞ্জের ১০ দফা প্রস্তাবনা

  • প্রকাশের সময় : ০৪/১১/২০২৬ ২০:৩৭:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
5


গোলাপগঞ্জ উপজেলা পরিষদকে আরও নান্দনিক, পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক রূপে গড়ে তোলার লক্ষ্যে ১০ দফা প্রস্তাবনা সংবলিত একটি লিখিত আবেদন উপজেলা প্রশাসনের কাছে জমা দিয়েছে সামাজিক সংগঠন ‘ক্লিন গোলাপগঞ্জ গ্রীন গোলাপগঞ্জ’।


মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৬) সংগঠনের পক্ষ থেকে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: রফিকুল ইসলাম বরাবর এ আবেদন জমা দেওয়া হয়।


আবেদনে উপজেলা পরিষদ প্রাঙ্গণের সার্বিক সৌন্দর্যবর্ধন, পরিবেশের উন্নয়ন এবং নাগরিকবান্ধব পরিসর তৈরির লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়েছে।


প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে— জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ স্থাপন ও পরিত্যক্ত ময়লা অপসারণ, উপজেলা কমপ্লেক্সের মাঠে স্পোর্টস কর্নার স্থাপন, সবুজায়নের লক্ষ্যে দেশীয় ও পরিবেশবান্ধব বৃক্ষরোপণ, ফুলের বাগান ও চন্দনবন তৈরি, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, দৃষ্টিনন্দন দেয়ালচিত্র ও ল্যান্ডস্কেপ তৈরি, দর্শনার্থীদের জন্য বসার স্থান ও ছায়াযুক্ত হাঁটার পথ নির্মাণ, আধুনিক আলোকসজ্জা ও নির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন, উপজেলা কমপ্লেক্সের প্রবেশপথের সৌন্দর্যবর্ধন এবং একটি পরিকল্পিত পার্কিং ব্যবস্থা গড়ে তোলা।


আবেদনে সংগঠনটি উল্লেখ করে, প্রশাসনের সদিচ্ছা, প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলা পরিষদকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক উপজেলা কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা সম্ভব।


সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, তারা স্বেচ্ছাশ্রম, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কার্যক্রমে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী।


এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কামাল আহমদ, সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম, সহ-সভাপতি ছাইফ খাঁন, সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমদ সাংগঠনিক সম্পাদক তাজির আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আছাদ ও ফয়সাল আহমদ।

সহ-কোষাধ্যক্ষ জিবার আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমান,  দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন জাহিদ, সহ-দপ্তর সম্পাদক মো. এমরান আহমদ এবং সমাজকল্যাণ সম্পাদক তাহের আহমদ 

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহান আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হালিম,সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মুজিবুর রহমান,কার্যনির্বাহী সদস্য মো. জিয়া উদ্দিন এবং কয়েছ আহমদ।


‘আমার শহর, আমার দায়িত্ব’—এই স্লোগানকে সামনে রেখে গোলাপগঞ্জকে পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক জনপদ হিসেবে গড়ে তুলতে সংগঠনটির এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।


এখন প্রয়োজন প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা।


সিলেট প্রতিদিন / এসএম


Local Ad Space
কমেন্ট বক্স